প্রিন্ট এর তারিখঃ Jul 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 11, 2026 ইং
“সমাজ উন্নয়নে পথশিশুদের নিয়ে ভাবতে হবে” ড্রিম সানসেট কর্তৃক রোজাদারদের মাঝে ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
“সমাজ উন্নয়নে পথশিশুদের নিয়ে ভাবতে হবে”— এমন প্রতিপাদ্যকে সামনে রেখে ড্রিম সানসেটের সিলেট কেন্দ্রীয় শাখার আওতাধীন গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে সংগঠনটি।
বুধবার (১১ মার্চ) বাদ আসর গোয়াইনঘাট থানা সদরের সাব-রেজিস্ট্রার অফিসের সামনে সারিবদ্ধভাবে প্রায় ২০০ জন মানুষের মাঝে এই ইফতার বিতরণ করা হয়। ড্রিম সানসেটের সদস্য মাহবুব চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের সদস্যরা জানান, ড্রিম সানসেট একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। পথশিশুদের পুনর্বাসন, বিনামূল্যে বই বিতরণ, বিভিন্ন ধর্মীয় উৎসবে শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণসহ কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সচেতনতামূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি।
উল্লেখ্য, ড্রিম সানসেট ইতোমধ্যে সিলেটের গোলাপগঞ্জে তাদের একটি শাখার কার্যক্রম সফলভাবে পরিচালনা করছে। গোয়াইনঘাটে নতুন এই শাখা চালুর মাধ্যমে তাদের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬